সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া বেশির ভাগ প্রার্থীর পছন্দ উটপাখি প্রতীক। পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৮ জনই উটপাখি প্রতীক চেয়েছেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের আটজন প্রার্থীর ছয়জনেরই পছন্দ উটপাখি। রিটার্নিং কর্মকর্তা ইকবাল আখতার বলেন, একই প্রতীক একাধিক প্রার্থী পছন্দ করলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে