নওগাঁর রানীনগরে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সচেতনতামূলক সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা ‘আশা’ রানীনগর অঞ্চলের সব শাখায় এ বিষয়ে আলোচনা শুরু করেছে। গতকাল সকালে আশার রানীনগর অঞ্চলের সিম্বা গ্রামের ময়না ভূমিহীন দলের সদস্য এবং তার আশপাশের নারীদের মাঝে হৃদ্যন্ত্রের সুরক্ষা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। বক্তব্য দেন আবদুল কাদের, লায়লা আক্তার, আবদুস সামাদ প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি