কক্সবাজারের উখিয়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত হারুন অর রশিদকে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন। হারুনের বাড়ি উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম দরগাহবিল গ্রামে৷
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই বলেন, ওই ছাত্রী কলেজ থেকে বাড়িতে যাতায়াতের সময় হারুন প্রায় সময় উত্ত্যক্ত করতেন।