উত্ত্যক্ত করায় কারাদণ্ড

গোপালগঞ্জে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বরকত ফকির (৩০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম এ দণ্ড দেন। গোপালগঞ্জ সদর উপজেলার সুতিয়ারকুল গ্রামের সৌদি আরবপ্রবাসী দ্বীন ইসলামের স্ত্রীকে একই গ্রামের বরকত ফকির প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাবসহ দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।