এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কোলাদী গ্রামের সিরাজুল ইসলাম নামের তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব এ আদেশ দেন। আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে সিরাজুল ওই মহিলাকে উত্ত্যক্ত করে আসছিলেন।