সংক্ষেপ

উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পাড়গাঁও, চেহেলগাজী ইউনিয়নের বড়ইল এবং শেখপুর ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামের ১৩০টি বাড়িতে গতকাল মঙ্গলবার পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ওই বিদ্যুৎ-সংযোগ ও বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। এতে অন্যদের মধ্যে কাজী মোহাম্মদ আলী, ইমদাদ সরকার, আবদুল আওয়াল বক্তব্য দেন।