মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল সোমবার নবনির্মিত সাগরনাল ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মিত হয়েছে। দুপুর ১২টার দিকে সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উল্লাহ খান প্রমুখ বক্তৃতা করেন।