বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ের বর্ধিত ভবনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) শেখ হিমায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, মুখ্য বিচারিক হাকিম এ এইচ এম হাবিবুর রহমান, বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, রাজশাহী বিভাগের সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান, হাইওয়ে বগুড়ার পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার প্রমুখ।