চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবুল কালাম। এ সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সহসভাপতি মফিজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সেলিম আল দীন প্রমুখ উপস্থিত ছিলেন। কম খরচে ও দ্রুত গ্রাহকদের বিদ্যুৎসেবা দেওয়ার লক্ষ্যে এবং হয়রানি বন্ধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।