উদ্বোধনের দুই সপ্তাহেই থানা ভবনে ফাটল

ময়মনসিংহের গৌরীপুরে উদ্বোধনের দুই সপ্তাহ পরই নবনির্মিত থানা ভবনে ফাটল দেখা দিয়েছে। গত মঙ্গলবার ভবনের একটি দেয়াল ও বারান্দার ছাদে ওই ফাটল দেখা দেওয়ায় থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর থানা ভবনটির উদ্বোধন করেন।এলাকাবাসী জানান, নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে ভবনটি উদ্বোধনের আগেই বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়।