সিলেট নগরের রিকাবীবাজার এলাকার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।