সংক্ষেপ

উদ্যোক্তা কমিটি

মৌলভীবাজারের কমলগঞ্জে গত মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও রশীদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমানের সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। কমলগঞ্জ উপজেলাকে ১১টি ভাগে ভাগ করে কমিটি গঠিত হয়। তাঁতি বাঙালি ভাগের আবদুর রশীদকে প্রধান সমন্বয়ক ও বাঁশ-বেতশিল্পের আলতাফ মাহমুদকে সদস্যসচিব করে ২৫ সদস্যের এ কমিটি করা হয়। কমিটি গঠন সভায় বক্তব্য দেন আহমেদ সিরাজ হোসনে আরা, আবদুল মতিন প্রমুখ।