চট্টগ্রাম মহানগর পুলিশ বার্ষিক বরাদ্দের বাইরে ২৪ লাখ টাকা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত এই অর্থ চট্টগ্রাম নগর পুলিশের তহবিলে জমা হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্য আট ঘণ্টার অতিরিক্ত পাঁচ-ছয় ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের মনোবল ও শক্তি অটুট রাখতে উন্নত মানের খাবার সরবরাহ করা হচ্ছে। একজন পুলিশ সদস্যের জন্য মোট বরাদ্দের বাইরে প্রতিদিন আরও ৬৮ টাকা করে খরচ করা হচ্ছে। এ ছাড়া প্রতি শুক্রবারে উন্নত ভোজের আয়োজন করা হচ্ছে।