বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০০৯ সালের এসএসসি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৮২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এ পরীক্ষায় প্রথম বর্ষে এক লাখ ১৫ হাজার ৮০ জন এবং দ্বিতীয় বর্ষে ৬৭ হাজার ৬২৭ জন শিক্ষার্থী অংশ নেবেন।সারা দেশে ৩৭৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই পরীক্ষা শেষ হবে।