রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের পাশাপাশি স্থাপন করা হয়েছিল একটি নান্দনিক উন্মুক্ত মঞ্চ। মঞ্চটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রবেশমুখ, কক্ষ ও শৌচাগারগুলো তালাবদ্ধ। পুরো মঞ্চটি আবর্জনায় পরিপূর্ণ। মঞ্চ প্রাঙ্গণ এখন ভ্রাম্যমাণ মানুষ ও মাদকাসক্তদের আড্ডাখানা। ছবিটি রোববার (১৩ ডিসেম্বর ২০১৫) দুপুরে তোলা।

দেয়াল উঠিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশমুখ।
মঞ্চের গ্যালারির প্রবেশ পথ ও অন্যান্য কক্ষ তালাবদ্ধ।
গোটা মঞ্চ প্রাঙ্গণ এখন পরিত্যক্ত।
মঞ্চের বাতির চেম্বারগুলোতে গজিয়েছে গাছ।
শৌচাগারগুলোর ফটকে ঝুলছে তালা।
গ্যালারির বিভিন্ন জায়গা আবর্জনায় পরিপূর্ণ।