ইনার হুইলার ক্লাব অব মৌলভীবাজার নামের একটি সংগঠন গরিব ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জেলার ২৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল বিদ্যালয়ের পোশাক, জ্যামিতি বক্স ও কলম।