নওগাঁর ধামইরহাটে আদিবাসী সাংস্কৃতিক দলের মধ্যে পোশাক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার জাহানপুর, উমার ও ধামইরহাট ইউনিয়নের ১২টি আদিবাসী সাংস্কৃতিক দলের মধ্যে এসব পোশাক বিতরণ করা হয়। ইউএনও হোসেন আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় নওগাঁয় তিন বছর মেয়াদি ‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান’ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বিএসডিও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করে আসছে। নওগাঁ প্রতিনিধি|