উপজেলার দাবিতে

শরীয়তপুরের সখীপুর থানার নয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা। সখীপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৯৯৮ সালে ভেদরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে এই থানা গঠিত হওয়ার পর থেকে এ অঞ্চলের মানুষ উপজেলা গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।