উপজেলা চেয়ারম্যানকে অপসারণের দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্তিয়াক হোসেনকে অপসারণের দাবি জানিয়েছেন দেওয়ানগঞ্জ পৌর পরিষদসহ আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকা বিভাগীয় কমিশনারের বরাবর তাঁরা একটি অনাস্থা প্রস্তাব পেশ করেছেন। গতকাল বুধবার দুপুরে এ অনাস্থা প্রস্তাব পেশ করা হয়।