উপনির্বাচন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে কাল রোববার ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, নির্বাচনে আবদুল হাই আজাদ আনারস, আবদুর রশীদ সরকার চশমা এবং এ কে এম মাহবুবুর রহমান ওরফে লিটন জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১২ হাজার ৮৩৫ জন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।