উল্লাপাড়ায় এক ব্যক্তি খুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছোট কোয়ালিবের গ্রামে স্বামী আবু বকরকে (৬৫) হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
উল্লাপাড়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে আবু বকর ও আছিয়া খাতুনের (৩০) বিয়ে হয়। গত বুধবার রাতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকাবাসী পার্শ্ববর্তী হাওড়া গ্রামের মাঠে আবু বকরের লাশ পড়ে থাকতে দেখে আছিয়া খাতুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।