এক নজরে

উৎসব উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লোকনাথ ব্রহ্মচারীর ১২৪তম তিরোধান উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন। সকালে প্রভািত কীর্তনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়৷ এ ছাড়া দিনব্যাপী গীতা পাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবনবৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা অনুষ্ঠান হয়। তিরোধান উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে কারুশিল্প মেলা বসেছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি﷓