টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী একুশ উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় ডাকবাংলো চত্বরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম এ উৎসবের উদ্বোধন করেন। সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। এ ছাড়া ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বাসাইলের ইউএনও মিলিয়া শারমিন, সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ। সখীপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের আর্থিক সহযোগিতায় ‘আবাহন’ নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে।