পাবনার সুজানগর উপজেলা সদরে গতকাল সোমবার একদল সন্ত্রাসী মো. মোশারফ হোসেন নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে। সে উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী কলেজকেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দুলাই ইউনিয়নের জহুরুল কামাল ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্র মো. মোশারফ হোসেন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে আসামাত্রই পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সহপাঠীরা তাকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।