এইচসিবিএলের সঙ্গে এমবিইসির চুক্তি

সম্প্রতি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (এইচসিবিএল) এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (এমবিইসি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এমবিইসি টঙ্গী-ভৈরব ডাবল লাইন রেলওয়ে নির্মাণ প্রকল্পে শুধু স্ক্যান সিমেন্ট ব্যবহার করবে। এইচসিবিএলের কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষে ডিরেক্টর-মার্কেটিং অ্যান্ড সেলস সৈয়দ আবু আবেদ সাহের এবং হেড অব করপোরেট সেলস প্রকৌশলী ফখরুল ইসলাম এবং এমবিইসির প্রতিনিধি রেন শিয়াওলিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চেন চি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।