একই পরিবারের পাঁচজনের শাহাদাত বার্ষিকী

মুক্তিযুদ্ধে একই পরিবারের শহীদ পাঁচজনের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ ১৫ এপ্রিল। ১৯৭১ এই দিনে তৎকালীন রংপুর জেলার সৈয়দপুর রেলওয়ে সরকারি বাসভবনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আক্রমণে প্রকৌশলী ফজলুর রহমান, তাঁর স্ত্রী হোসনে আক্তার এবং তাঁদের তিন ছেলে মোস্তাফিজুর রহমান মজনু (কলেজছাত্র), হাসিনুর রহমান হিরন (স্কুলছাত্র) ও আজিজুর রহমান বাবু (স্কুলছাত্র) শহীদ হন। দিনটি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।