সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে স্বল্প অবসরভাতাভোগীদের মধ্যে এককালীন অনুদান দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। সমিতির সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অসীম কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও ইকবাল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সরকার প্রমুখ।