ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শিমরাইল গ্রামে হামলায় আহত আবদুল মোতালেবের (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেলে তিনি মারা যান। জানা যায়, শিমরাইল গ্রামের ১২ শতক জমি মসজিদ কর্তৃপক্ষ ও মিরাস নিজেদের বলে দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে মিরাস ও তাঁর লোকজন মসজিদ কমিটির সভাপতি মোতালেবের ওপর হামলা চালান।