মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যান থেকে গতকাল মঙ্গলবার গাছ চুরির সময় কাটার সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগ জানায়, একটি জারুলগাছ কেটে নেওয়ার সময় বন বিট কর্মকর্তা শাহাজাহান আলীর নেতৃত্বে বনকর্মীরা মুজিবুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে বন আইনে মামলা করে মুজিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।