সংক্ষেপ

একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে গতকাল রোববার সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার সিপির মোড় এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে গুরুতর আহত উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো. সজীবকে (২০) ঢাকার উত্তরায় বাংলাদেশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।