একজন নিহত

ইজতেমা থেকে ফেরার পথে মুসল্লিদের বহনকারী বাস উল্টে একজন নিহত ও অন্তত ১০ মুসল্লি আহত হয়েছেন। গত রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদর উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আবদুর রশীদ সর্দার বলেন, বিশ্ব ইজতেমা শেষে দুটি বাসে করে মুসল্লিরা মাগুরার শালিখার সীমাখালী ও মহম্মদপুরের বাবুখালীতে ফিরছিলেন। রাত সোয়া ১০টার দিকে কেষ্টপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে সীমাখালীগামী বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসচালকের সহকারী সজিব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হন।