সংক্ষেপ

একজন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হরিসভা এলাকায় গতকাল সোমবার ট্রাকচাপায় আরিফ হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আরিফ উপজেলার পাটগ্রাম ইউনিয়নের হরিসভা গ্রামের আলী হোসেনের ছেলে। সে খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।