ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত শনিবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার যাত্রী মো. রফিকুল ইসলাম (৪৮) গুরুতর আহত হন। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রফিকুল পীরগঞ্জের মালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ও তাঁর বাড়ি মালগাঁও গ্রামে। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশা করে শনিবার বিকেল বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে বোর্ড হাটের কাছে সাটিয়া গ্রামে অটোরিকশাটিকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।