সংক্ষেপ

একজন নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রেজাউলের বাড়ি উপজেলার বয়রা গ্রামে। পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেল নিয়ে রেজাউল বাড়ি থেকে হাটিকুমরুল যাচ্ছিলেন। তিনি হাটিকুমরুল মাছের আড়তের কাছে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রেজাউলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।