ট্রেন চলাচল বিঘ্নঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকূল ট্রেনের ইঞ্জিন গতকাল রোববার বেলা ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় বিকল হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। আখাউড়া রেলওয়ে জংশনের প্রকৌশল বিভাগের সহায়তায় দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর ও মহানগর ট্রেন দুটিকে দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে চলাচল করতে হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিরেস্তোরাঁ বন্ধপঞ্চগড়ে গতকাল রোববার থেকে হোটেল ও রেস্তোরাঁগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মে দিবসের মজুরি দাবি করে না পেয়ে হোটেল শ্রমিকেরা কাজে যোগ দেননি। এতে মালিকেরা ক্ষুব্ধ হয়ে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রেখেছেন। মে দিবসে খোলা রাখায় শ্রমিকেরা গত শনিবার একটি রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়েছেন। পঞ্চগড় প্রতিনিধি ভারতীয় আটকবান্দরবানের রুমা উপজেলার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের দুর্গম বাসিরামপাড়া এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা গত শুক্রবার রাত ১০টায় এক ভারতীয় নাগরিকে আটক করেছেন। আটক ব্যক্তির নাম রাজামং সিংহ (৪৫)। রুমা থানার এসআই মোহাম্মদ মোস্তফা জানান, আটক ব্যক্তিকে গত শনিবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়েছে। রুমা (বান্দরবান) সংবাদদাতা