একাংশের নালিশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির একাংশ অন্য অংশের বিরুদ্ধে দলের চেয়ারপারসনের কাছে নালিশ করেছে। ইউপি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে এ নালিশ দেওয়া হয়। তৃতীয় ধাপে এ উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হবে। ১১ মার্চ গণমাধ্যমে পাঠানো দলের একাংশের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকতুল ইসলাম ও রেদোয়ান খান (বিএনপির একাংশের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক) এখতিয়ারবহির্ভূতভাবে সাত ইউনিয়নে দলের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|