সিলেটের দক্ষিণ সুরমার ফুটপাতে এক ঘণ্টা অভিযান চালিয়ে অটোরিকশার একটি অবৈধ স্ট্যান্ডসহ ১০০টি স্থাপনা উচ্ছেদ করেছে মহানগর পুলিশের একটি দল। গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান চলে। কিনব্রিজের দক্ষিণের মুখ থেকে ভার্থখলা এলাকায় এক ঘণ্টার অভিযানে ১০০টি অবৈধ স্থাপনা ও সিএনজিচালিত অটেরিকশার একটি অবৈধ স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মুশফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাঁর সঙ্গে মহানগর পুলিশসহ দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্যরা ছিলেন।