এক পরিবারের পাঁচজনের মৃত্যুবার্ষিকী কাল

বর্তমানে নীলফামারী জেলার সৈয়দপুরে রেলওয়ে সরকারি বাসভবনে ১৯৭১ সালের ১৫ এপ্রিল এক পরিবারের নিহত পাঁচ সদস্যের মৃত্যুবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে কোরআনখানি ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। শহীদ পরিবারটির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ওই দিন বেলা ১১টায় পাকিস্তানি বাহিনী ও বিহারিরা যৌথভাবে হামলা চালিয়ে ফজলুর রহমান, হোসনে আক্তার, মোস্তাফিজুর রহমান, হাসিনুর রহমান ও আজিজুর রহমানকে হত্যা করে। বিজ্ঞপ্তি।