চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক হাজার লিটার দেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বারইয়ারহাট পৌরসভার একটি পেট্রলপাম্পের পাশ থেকে এই মদ উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কামাল উদ্দিন, আবুল কাশেম ও বাহার মিয়া। এ সময় মদ পরিবহনে ব্যবহূত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।