কুমিল্লায় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এনজিও মেলা গতকাল থেকে শুরু হয়েছে। টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মোর্শেদ, মেলার আহ্বায়ক অধ্যাপক লোকমান হাকিম, নারীনেত্রী দিলনাশি মোহসেন, রোকেয়া বেগম ও মাহমুদা আক্তার। মেলায় ৬০টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।