উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার ৮১টি উপজেলায় নির্বাচন হয়। এর মধ্যে আজ রাত সাড়ে ১১টা পর্যন্ত ৫৮টি উপজেলার ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ২৭জন ও বিএনপি-সমর্থিত ২২ জন জয়ী হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী-সমর্থিত তিনজন, এলডিপি-সমর্থিত একজন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি—জেএসএসের (সন্তু লারমা) সমর্থিত দুজন, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ও বিএনপির এক বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন
কিশোরগঞ্জ: সদরে বিএনপির শরিফুল ইসলাম, কুলিয়ারচরে বিএনপির নুরুল মিল্লাত ও হোসেনপুরে আওয়ামী লীগের আইয়ুব আলী।
কুড়িগ্রাম: সদরে আওয়ামী লীগের পনির উদ্দিন আহমেদ ও রৌমারীতে একই দলের মজিবর রহমান বঙ্গবাসী।
কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের আবদুস সোবহান ভূইয়া, নাঙ্গলকোটে একই দলের শামসুদ্দীন ও ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী এবং হোমনায় বিএনপির আজিজুর রহমান মোল্লা, তিতাসে একই দলের মো. সালাউদ্দিন সরকার ও বুড়িচংয়ে এটিএম মিজানুর রহমান।
খুলনা: পাইকগাছায় বিএনপির স ম বাবর আলী।
গাইবান্ধা: সদরে জামায়াতের আবদুল করিম ও সাদুল্যাপুরে একই দলের সাইদুর রহমান।
গোপালগঞ্জ: টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তাফা।
চট্টগ্রাম: চন্দনাইশে এলডিপির মো. আবদুল জব্বার চৌধুরী ও সীতাকুণ্ডে আওয়ামী লীগের এস এম আল মামুন।
চুয়াডাঙ্গা: দামুড়হুদায় জামায়াতে ইসলামীর আজিজুর রহমান।
জয়পুরহাট: আক্কেলপুরে বিএনপির কামরুজ্জামান।
জামালপুর: দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
টাঙ্গাইল: দেলদুয়ারে বিএনপির এস এম ফেরদৌস আহমেদ ও ধনবাড়ীতে আওয়ামী লীগের মীর ফারুক আহমেদ
ঠাকুরগাঁও: হরিপুরে বিএনপির নুরুল ইসলাম।
দিনাজপুর: সদরে আওয়ামী লীগের মো. ফরিদুল ইসলাম।
নড়াইল: লোহাগড়ায় আওয়ামী লীগের সৈয়দ ফয়জুল আমির।
নীলফামারী: সদরে আওয়ামী লীগের আবুজার রহমান।
নেত্রকোনা: সদরে আওয়ামী লীগের এস এম কামরুল হাসান ও মোহনগঞ্জে বিএনপির আ খ ম শফিকুল হক।
ফরিদপুর: চরভদ্রাসনে বিএনপির বিদ্রোহী এ বি এম বাদল আমিন ও আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এমএম জালাল উদ্দীন।
ফেনী: দাগনভূঞায় আওয়ামী লীগের দিদারুল কবির।
বাগেরহাট: মংলায় আওয়ামী লীগের আবু তাহের হাওলাদার।
বান্দরবান: আলীকদমে বিএনপির আবুল কালাম ও সদরে একই দলের আবদুল কুদ্দুস।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিএনপির শফিকুল ইসলাম।
মানিকগঞ্জ: ঘিওরে বিএনপির খন্দকার লিয়াকত হোসেন।
মৌলভীবাজার: বড়লেখায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম।
রাঙ্গামাটি: কাউখালীতে আওয়ামী লীগের এস এম চৌধুরী, বরকলে জেএসএসের (সন্তু লারমা) মনি চাকমা ও বাঘাইছড়িতে একই সংগঠনের বড় ঋষি চাকমা।
রাজশাহী: গোদাগাড়ীতে বিএনপির ইসহাক আলী, চারঘাটে বিএনপির আবু সাইদ চাঁদ ও দুর্গাপুরে আওয়ামী লীগের নজরুল ইসলাম।
লালমনিরহাট: আদিতমারীতে বিএনপির আইয়ুব আলী।
লক্ষ্মীপুর: কমলনগরে বিএনপির সৈয়দ শামসুল আলম।
শরীয়তপুর: নড়িয়ায় আওয়ামী লীগের এ কে এম ইসমাইল হক ও সদরে একই দলের আবুল হাশেম তপাদার।
শেরপুর: শ্রীবর্দীতে আওয়ামী লীগের মো. আশরাফ হোসেন।
সিলেট: দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের মোহাম্মদ আবু জাহিদ।
সুনামগঞ্জ: জামালগঞ্জে বিএনপির শামসুল আলম।
নওগাঁ: পোড়শায় আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম।
ফরিদপুর: মধুখালীতে বিএনপির মো. আজিজুর রহমান মোল্লা ও সদরপুরে আওয়ামী লীগের কাজী শফিকুর রহমান
বরিশাল: বাবুগঞ্জে আওয়ামী লীগের সরদার খালিদ হোসেন, মুলাদীতে আওয়ামী লীগের তারিকুল হাসান খান।
ময়মনসিংহ: ফুলপুরে বিএনপির আবুল বাশার আকন্দ, ফুলবাড়ীয়ায় বিএনপির মো. আজিজুর রহমান।
প্রথম ও দ্বিতীয় পর্বে বিএনপি চেয়ারম্যান পদ পেয়েছে ৯৪টি এবং আওয়ামী লীগ পেয়েছে ৭৯। এদিকে ওই দুই পর্বে জামায়াত-সমর্থিত ২০ জন চেয়ারম্যান নির্বাচিত হন।