সম্প্রতি চট্টগ্রামের আরবান সেন্টার আন্দরকিল্লা এবং কেএফসি বিল্ডিং লালখান বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) দুটি এটিএম বুথের উদ্বোধন করেন সিগনেট প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক পূর্বকোণ-এর ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, এমটিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ আলী চৌধুরী, স্থানীয় গণমান্য ব্যক্তি ও এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।