আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ভাষাসৈনিক খান সাহেব এম ওসমান আলীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ। বিভিন্ন আন্দোলন বিশেষত ৫২ সাল এবং এর পূর্ববর্তী ও পরবর্তী অনেক আন্দোলনে তিনি নারায়ণগঞ্জে নেতৃত্ব দেন। চাষাঢ়ায় তাঁর প্রতিষ্ঠিত বাসভবন ‘বাইতুল আমান’ সে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দপ্তর এবং বিভিন্ন আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। সাহিত্য ও শিল্প অনুরাগী হিসেবে ত্রিশের দশকে তিনি সবুজ বাংলা নামে একটি মাসিক পত্রিকা বের করেন। বিজ্ঞপ্তি