জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহমঞ্চদ এরশাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার ঝাড়ুমিছিল করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর যুব সংগ্রাম পরিষদের ব্যানারে মিছিলটি বের করা হলেও তাতে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীদেরই দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটায় শহরের জামতলা এলাকা থেকে মহানগর যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল আমিনের নেতৃত্বে ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়ক হয়ে শহরের অক্টো অফিস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে এরশাদকে ‘ডিজিটাল বেইমান’ বলে আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।