সংশোধিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্রতি একাত্মতা ঘোষণা করে অবিলম্বে তা পাস করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এরশাদ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের সংশোধন করা কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ উদ্যোগের সঙ্গে আমিও একাত্মতা ঘোষণা করছি।’ বিজ্ঞপ্তি।