এসআইকে দায়িত্ব থেকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আলমাস আলীকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার ভয় দেখিয়ে উৎকোচ আদায়সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জিয়াউল আহসান জানান, এসআই আলমাসের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত শনিবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দু-এক দিনের মধ্যে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।