এ ক ন জ রে

এসআই প্রত্যাহার

সুনামগঞ্জ সদর থানার এসআই আমিনুল ইসলামকে গতকাল সোমবার থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আমিনুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও থানায় আসা লোকজনকে হয়রানি করার অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে আমিনুল জানান, প্রত্যাহারের বিষয়টি শুনেছি।  সুনামগঞ্জ অফিস