এস এম লুৎফুল আলম (৬২) দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল এ চিকিৎসা করাতে গিয়ে তাঁর পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। ইতিমধ্যে তাঁর দুবার অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে উঠতে তাঁর আরও অস্ত্রোপচার করা ও চিকিৎসা চালিয়ে যাওয়া প্রয়োজন। এ জন্য দরকার বিপুল পরিমাণ অর্থ। কিন্তু এ চিকিৎসা ব্যয় তাঁর পরিবারের পক্ষে মেটানো আর সম্ভব নয়। লুৎফুল আলমকে বাঁচাতে তাই তাঁর অসহায় পরিবার সবার কাছে আর্থিক সহায়তা কামনা করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা: এস এম লুৎফুল আলম অ্যান্ড হাসিনা খুরশিদা, হিসাব নম্বর-১২৬১৫১১২৩৯৬, ডাচ-বাংলা ব্যাংক (৪৬০৬৯৩১-৪৬০৬৯৫০)। বিজ্ঞপ্তি।