প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহ পালনের জন্য তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাত ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তথ্য বিবরণী।