ওরস শরিফ

আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে ওরস অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্র জানায়, চার দিনব্যাপী এ ওরসকে কেন্দ্র করে তিন মাসের বেশি সময় ধরে প্রস্তুত নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে এর প্রচারণা চালানো হয়। এবার ওরস অনুষ্ঠানের জন্য মূল ভেন্যু ৪০ বর্গকিলোমিটারের বেশি জায়গা আয়োজন করা হচ্ছে। আগত মানুষের ইবাদত-বন্দেগি, থাকা-খাওয়া, চিকিৎসা ও নিরাপত্তার সুব্যবস্থা করা হচ্ছে। এবার ওরসে অতীতের চেয়ে বেশি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি